রংপুর বিভাগ

সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুর নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাদুল্লাপুরে খোর্দ্দকোমরপুর নারী উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশের সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনব্যাপী উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের খোর্দ্দকোমরপুর নারী উন্নয়ন সংস্থার কার্যালয়ে এ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য ক্যাম্পে বিনামূল্যে গর্ভবতী মা, শিশু, সাধারণ রোগীসহ চক্ষু রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। চোখের ছানিপড়া রোগীদের উন্নত চিকিৎসার জন্য রংপুর স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়।

স্বাস্থ্য ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অপিসার ডা. বেনজির আহমেদ, আরডিআরএস আই কেয়ার সেন্টার লালমনিরহাটের মেডিকেল অফিসার ডা. শেখ মো. সোয়াইব, সেমকো জুননুন মন্ডল, টেকনিক্যাল অফিসার হেল্থ হুমায়ুন কবির ছাড়াও সি রংপুর প্রকল্পের জেলা কর্মকর্তা বুলেট মোহন্ত। স্বাস্থ্য ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেনে খার্দ্দকোমরপুর নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী গৌরী রানী।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...