জাতীয়

দৈনিক অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান ডিবি হেফাজতে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও দৈনিক অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীকে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে। একই সময় বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের বিশেষ প্রতিবেদক রাজীব ঘোষকেও হেফাজতে নেওয়া হয়।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীতে ডিবিসি নিউজের কার্যালয় থেকে তাঁদের হেফাজতে নেয় ডিবি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি পরিস্থিতির উদ্ভব হওয়ায় ইকবাল সোবহান চৌধুরী ও আরেকজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের সঙ্গে কথা বলছে পুলিশ।

এর আগে গত ১৫ এপ্রিল ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয় ইকবাল সোবহান চৌধুরীকে। ওই দিন সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁর জেদ্দা যাওয়ার কথা ছিল।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দীর্ঘদিন প্রকাশ্যে দেখা যায়নি ইকবাল সোবহান চৌধুরীকে। ওই বছরের সেপ্টেম্বরে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর জানাজায় অংশ নিতে জাতীয় প্রেসক্লাবে যান তিনি। সেখানে আওয়ামীপন্থী কয়েকজন জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গে জামায়াত নেতাদের একই টেবিলে বসার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা-সমালোচনা হয়।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে ইকবাল সোবহান চৌধুরী ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতৃত্ব দিয়েছেন। তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

সাংবাদিকতার পাশাপাশি রাজনীতিতেও যুক্ত ছিলেন ইকবাল সোবহান চৌধুরী। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ফেনী-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। পরে শেখ হাসিনার সরকারে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...