দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে সদর উপজেলার ৬ নং আউলিয়াপুর ইউনিয়নের ঘুঘুভাঙ্গা গ্রামে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। সোমবার নিজ উদ্যোগে এসব প্রত্যেক পরিবারের মাঝে চাল তুলে দেন বিশিষ্ট শিল্পপতি,জাহাজ ব্যবসায়ী (চট্টগ্রাম) ও সমাজসেবক আলহাজ¦ মোঃ আহসান হাবিব।
নিত্যপণ্যের বাজারে সাম্প্রতিক ঊর্ধ্বগতির কারণে নি¤œআয়ের এসব পরিবার নানা কষ্টে দিনাতিপাত করছিল। এমন পরিস্থিতিতে সরাসরি তাদের পাশে দাঁড়িয়ে খাদ্য সহায়তা প্রদান করেন আলহাজ¦ মো: আহসান হাবিব।
আলহাজ¦ মোঃ আহসান হাবিব বলেন, “সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষের নৈতিক দায়িত্ব হচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। নিজেদের সামর্থ্যরে মধ্যে থাকা ছোট একটি উদ্যোগও সুবিধাবঞ্চিত পরিবারের মুখে হাসি ফোটাতে পারে।
আজ আমি এসব অসহায় ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়াতে পেরেছি, আগামীতে এ ধরনের মানবিক ও সামাজিক কর্মকা- আরও বড় পরিসরে অব্যাহত রাখা হবে। আসুন, আমড়া সবাই নিজ নিজ অবস্থান থেকে প্রতিবেশীর খবর রাখি এবং যার যার সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিই।”
তিনি বলেন, ঘুঘুডাঙ্গা এলাকাবাসী মাঝে এসব চাল বিতরন কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি বলেন, আমি কোন এমপি, চেয়ারম্যান, মেম্বার হতে আসেনি, আমি শুধু দোয়া নিতে আপনাদের কাছে এসেছি। আমার অসুস্থ সহধর্মিনী ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। তারা যেন সব সময় সুস্থ থাকতে পারে।
চাল সহায়তা পেয়ে অসহায় পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আহসান হাবিবের এই উদ্যোগকে সাধুবাদ জানান। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।