দিনাজপুর

দিনাজপুরে ডিসি কার্যালয়সহ পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণের ভিডিও প্রকাশ, পুলিশের দাবি ভুয়া

দিনাজপুর প্রতিবেদকঃ দিনাজপুর জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের প্রধান ফটকসহ শহরের কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ও পোস্ট ছড়ানো হয়েছে। তবে এসব দাবি নাকচ করে পুলিশ জানিয়েছে, দিনাজপুরে ককটেল বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি।

রোববার (৮ নভেম্বর) রাত ১০টার পর জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটক ছাড়াও মহারাজার মোড়, কাঞ্চনঘাট, দশমাইল ও পুলহাট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ‘আওয়ামী লীগ দিনাজপুর’ নামের একটি ফেসবুক পেজে দাবি করা হয়। পেজটিতে কয়েকটি স্থানের নাম উল্লেখ করে বিস্ফোরণের ভিডিও ও পোস্ট প্রকাশ করা হয়েছে।

পোস্টে দাবি করা হয়, রাত ১০টার আগে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে দুই ব্যক্তি একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যান। পরে ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়।

এদিকে, রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এলিট ফোর্স এসআরবির একটি দল জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনের ঘটনাস্থল পরিদর্শন করে।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম বলেন, ফেসবুকে বিভিন্ন ভুয়া আইডি থেকে এসব ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে। ককটেল বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি। দীপাবলি উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে পুলিশের টহল জোরদার ছিল।

সুত্রঃ যুগান্তর

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...