দিনাজপুর

দিনাজপুরে লিঙ্গবৈষম্য দূরীকরণ ও ডিজিটাল নিরাপত্তায় মতবিনিময় সভা

দিনাজপুর প্রতিবেদকঃ দিনাজপুরে লিঙ্গভিত্তিক সামাজিক বৈষম্য দূরীকরণ, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করা এবং গণমাধ্যম বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সামাজিক বৈষম্য দূর করা, অনলাইন হয়রানি প্রতিরোধ, নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং দায়িত্বশীল গণমাধ্যম চর্চায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টায় দিনাজপুর শহরের ঘাসিপাড়া এফপিএবি হলরুমে উদয়মান সমাজকল্যাণ সংস্থার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সমতায় তারুণ্য প্রকল্পের আওতায় জাগো ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় এবং প্ল্যান ইন্টারন্যাশনাল ও কিংডম অব দ্য নেদারল্যান্ডসের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

উদয়মান সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন শহর সমাজসেবা কর্মকর্তা মো. মাইনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি মোফাচ্ছিলুল মাজেদ, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল এবং সোশ্যাল নেটওয়ার্ক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. নাঈম ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন দৈনিক আমার প্রাণের বাংলাদেশের দিনাজপুর জেলা প্রতিনিধি মো. মাসুদুর রহমান জনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

আলোচনায় বক্তারা বলেন, সমাজে প্রচলিত লিঙ্গভিত্তিক নেতিবাচক ধারণা ও বৈষম্য দূর করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং স্থানীয় প্রশাসনের সমন্বিত ভূমিকা প্রয়োজন। একই সঙ্গে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা, অনলাইন হয়রানি প্রতিরোধ এবং নিরাপদ ও দায়িত্বশীল ইন্টারনেট ব্যবহারে জনসচেতনতা বাড়াতে হবে।

তাঁরা আরও বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে গণমাধ্যম সম্পর্কে সঠিক ধারণা এবং তথ্য যাচাইয়ের সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুল তথ্য ও অপপ্রচার প্রতিরোধে গণমাধ্যম বিষয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি নাগরিক অধিকার প্রতিষ্ঠায় কার্যকর প্রচার-প্রচারণা জোরদার করতে হবে।

সভায় স্থানীয় পর্যায়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি, নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দক্ষতা ও সক্ষমতা উন্নয়নের ওপরও গুরুত্বারোপ করা হয়।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...