দিনাজপুর প্রতিনিধি : সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন বলেছেন, দর্নীতি ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে এক সাথে কাজ করতে হবে। মেলায় আগত মানুষজন যাতে কেনাকাটা করে নিরাপদে বাড়ীতে ফিরতে পারে সে ব্যাপারে আইনশৃংঙ্খলা বাহিনীসহ সকলকে সতর্ক থাকতে হবে।
শনিবার (২ মে ২০২৬) রাত ৮টায় দিনাজপুর গোর-এ-শহীদ বড়ময়দানে অনুষ্ঠিত মাসব্যাপি ১৯তম বানিজ্য মেলার উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, দিনাজপুর শহরের রাস্তাঘাটের সংস্কার, শিক্ষা ও চিকিৎসাসেবার উন্নয়নে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন মন্ত্রী। বেগম জিয়ার জন্মস্থানের উন্নয়নে আমাদের কাজ করতে হবে।
শুধু পুলিশের পক্ষে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। মাদকের শিকার যুবসমাজ রক্ষা করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। যার যার অবস্থান দায়িত্ব পালন করতে পারলে সমাজ ভাল থাকবে। ভাল কাজ করতে পয়সা লাগে না। শুধু ইচ্ছা থাকলেই হবে।
মন্ত্রী বলেন, আমরা শহীদ জিয়ার সৈনিক এই স্লোগান দিলেই হবে। জিয়ার সৈনিক হওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে। দর্নীতি ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে এক সাথে কাজ করতে হবে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে স্বাভাবিক আছে এমনটা বলার কোন সুযোগ নেই। আমাদেরকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে আরো সতর্ক হতে হবে।
দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি ও আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু বকর ছিদ্দীকের সভাপতিত্বে উদ্বোধনি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য জাতীয় সংসদের হুইপ মোঃ আক্তারুজ্জামান মিয়া এমপি, দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম মঞ্জু, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ সাদিক পিয়া চৌধুরী পিনাক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মামা রিয়াজ উদ্দিন, জেলা প্রশাসক পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল ও জেলা
বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
দিনাজপুর চেম্বারের পরিচালক মোঃ শামিম কবীর অপু’র সঞ্চায়নায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ১৯তম বাণিজ্য মেলার আহবায়ক ও চেম্বারের পরিচালক মোঃ রাহবার কবীর পিয়াল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোঃ আখরুজ্জামান জুয়েল, মেলা কমিটির সদস্য সচিব মোঃ রুবেল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, চেম্বারের অন্যান্য পরিচালকবৃন্দ, সুধীজন ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন অন্যান্য অতিথিদের সাথে নিয়ে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মাসব্যাপি বানিজ্য মেলার অনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্ভোধনী অনুষ্ঠান শেষে মনোমুগ্ধকর আতসবাজি অনুষ্ঠিত হয়।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।