রংপুর বিভাগ

কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরে ৮ দিনের ছুটি ঘোষণা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরে ৮ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় বন্দরের সকল আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

রোববার (২৪ মে) বিষয়টি নিশ্চিত করেছেন সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আকমল।

তিনি জানান, ১৯ মে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের মাসিক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত কার্যক্রম বন্ধ থাকবে এবং ২ মে থেকে পুনরায় স্বাভাবিকভাবে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

তিনি আরও জানান, ব্যবসায়ী, শ্রমিকসহ সংশ্লিষ্ট সবার সুবিধা বিবেচনায় এ ছুটি নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্টদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel