নাটোরের নলডাঙ্গায় ট্রাকচাপায় খেজমত আলী নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন,রফিকুল নামের একজন আহত হয়েছেন।
আজ রোববার (২৪ মে) দুপুরে উপজেলার পিপরুল ইউনিয়নের আচঁড়াখালি এলাকার পাটুল- শেরকুল সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত খেজমত আলী (৫০) আচঁড়াখালী গ্রামের মাজম আলীর ছেলে আর আহত রফিকুল ইসলাম (৪৫) একই গ্রামের বাসিন্দা।
নলডাঙ্গা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে ভাঙারি মালামাল নিয়ে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন খেজমত আলী ও রফিকুল ইসলাম। পথে পাটুল-শেরকুল সড়কের আচঁড়াখালি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক- ভ্যান মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক খেজমত আলী নিহত হন এবং গুরুতর আহত হন রফিকুল ইসলাম।স্থানীয়রা আহত রফিকুল ইসলামকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকতা নুরে আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতার হাতে আটককৃত ট্রাকটি আটক করলেও পলাতক রয়েছেন ট্রাক ডাইভার ও হেলপার।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।