গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ ৩২৮ মহিলা আসন-২৮ এর মাননীয় সংসদ সদস্য মমতাজ আলো-এঁর ২৭-২৯ জুলাই গাইবান্ধা জেলা সফরের অংশ হিসেবে পলাশবাড়ীতে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
পলাশবাড়ী পৌর বিএনপি’র উদ্যোগে সোমবার (২৭ জুলাই) দুপুরে স্থানীয় আন্ডারপাসের নিচে পৌঁছলে পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের নেতাকর্মীরা সংসদ সদস্য মমতাজ আলোকে ফুলেল শুভেচ্ছা জানায়।
এরপর সংক্ষিপ্ত পথসভায় বর্তমান বিএনপির সরকারের নানামুখী উন্নয়ন কর্মকান্ডসহ বিভিন্ন কাজের ধারাবাহিকতা তুলে ধরে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন মহিলা আসনের সংসদ সদস্য মমতাজ আলো। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি মেয়রপ্রার্থী আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন।
এসময় উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পদক আবুল বাশার লিটন, পৌর বিএনপির সহ-সভাপতি আজাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, মহিলা দল নেত্রী বেগম রোকেয়া খুকি, জোহরা বেগম, উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর সরকার মিনু, সদস্য সচিব রাজু আহম্মেদ ছাড়াও উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।