গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে স্থানীয় সংসদ সদস্যের সাথে শিক্ষক-কর্মচারীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বিকেলে অত্র কলেজের হলরুমে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মুহাম্মদ শামীম কায়সার লিংকন।
কলেজের অধ্যক্ষ এইচ.এম আহসান হাবীব প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিক্ষক প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক শাহ মুশফিকুর রহমান, সহকারী অধ্যাপক রোমেলা নাজনিন, সহকারী অধ্যাপক আবু তাহের, সহকারী অধ্যাপক ছাইদুল ইসলাম, গভর্নিং বডির সদস্য ও সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক রাসেদ হায়দার এবং গভর্নিং বডির সদস্য রেজাউল হক আকন্দ। সভায় কলেজের শিক্ষক-কর্মচারীসহ গভর্নিং বডির সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা কলেজের সার্বিক শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিতকরণ এবং শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুহাম্মদ শামীম কায়সার লিংকন শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক পরিবেশ সৃষ্টি এবং কলেজের শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। তিনি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।