বিনোদন

নতুন মিনি সিরিজ নিয়ে দর্শকদের সামনে আসছেন সামিরা খান মাহি

ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ সামিরা খান মাহি। বিশেষ করে টেলিভিশন ধারাবাহিকে তার করা কাজগুলো নিয়ে আলোচনায় থাকেন অভিনেত্রী। সর্বশেষ টেলভিশন ধারাবাহিক ‘খুশবু’র কয়েকটি পর্বে দেখা যায় তাকে। এরই মধ্যে শোনা যাচ্ছে, দুটি মিনি সিরিজ নিয়ে দর্শকদের সামনে আসছেন তিনি। শুধু তাই নয়, মুক্তি পাচ্ছে তার একটি নতুন নাটকও।

জানা গেছে, সিরিজ দুটির নাম ‘মায়ার সংসার’ ও ‘কর্মফল’। এর মধ্যে পারিবারিক টানাপোড়েন ও সম্পর্কের গল্প নিয়ে ‘কর্মফল’ নির্মাণ করেছেন মহিন খান। এই সিরিজে মাহির পাশাপাশি অভিনয় করেছেন দিলারা জামান, ইরফান সাজ্জাদ, মাহমুদুল ইসলাম মিঠু, আ খ ম হাসান, দীপা খন্দকার ও মনিরা মিঠুর মতো একঝাঁক গুণী শিল্পী।

এদিকে, ‘মায়ার সংসার’ নির্মাণ করেছেন মোহাম্মদ ওমর ফারুক। অবশ্য এই সিরিজে মাহির সহশিল্পী কারা থাকছেন তা এখনই প্রকাশ করা হয়নি। সিরিজ দুটি খুব শিগগিরই ‘সিনেমাওয়ালা’ ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

অন্যদিকে মাহির দুই নতুন মিনি সিরিজ আসার খবরের মাঝে তার নতুন একটি নাটক মুক্তির খবর মিলল। রোম্যান্টিক ঘরানার সেই নাটকটির নাম ‘কথা দিলাম’। বৃহস্পতিবার (১৩ আগস্ট) এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ইমরাউল রাফাতের পরিচালনায় এতে তার বিপরীতে অভিনয় করেছেন আরশ খান। ইউটিউবে অবমুক্ত করা হবে নাটকটি।

সব মিলিয়ে এই তিন অভিনেত্রীর এই তিনটি প্রোজেক্টের মাধ্যমে তিন রূপে দেখার অপেক্ষায় আছেন দর্শকরা।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel