রংপুর বিভাগ

গাইবান্ধায় দলিল লেখক পেশার মর্যাদা বৃদ্ধি ও ৭ দফা দাবীতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

গাইবান্ধা প্রতিনিধিঃ দলিল লেখক পেশার মর্যাদা বৃদ্ধি ও ৭ দফা দাবীতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টায় বাংলাদেশ দলিল লেখক সমিতি গাইবান্ধা জেলা শাখা এ কর্মসূচি পালন করে। গাইবান্ধা সদর সাব-রেজিস্ট্রি অফিস থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে জেলার দলিল লেখকরা অংশ নেন।

জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও জেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তা মল্লিক। পরে জেলা প্রশাসকের মাধ্যমে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর বরাবরে ৭ দফা দাবী সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার কাছে হস্তান্তর করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে জাহাঙ্গীর আলম মন্ডল, আব্দুল করিম, হামিদুল ইসলাম, সিরাজুল ইসলাম মিথেন, রিয়াজ আহমেদসহ বিভিন্ন উপজেলা ও জেলা দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

৭ দফা দাবীগুলো হচ্ছে-দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, দলিল প্রতি সম্মানি ভাতা ৫ হাজার টাকা বাস্তবায়ন, লাইসেন্স প্রাপ্ত দলিল লেখক ব্যতিত অন্য কেউ দলিল মুসাবিদা করতে পারবে না ও দলিল রেজিস্ট্রি করার জন্য দাখিল দিতে পারবে না মর্মে প্রজ্ঞাপন জারি, থানা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ব্যতিত অনভিজ্ঞদের দলিল লেখার লাইসেন্স প্রদান করা যাবে না মর্মে প্রজ্ঞাপন জারি, থানা ও জেলা কার্যালয়ে সরকারি খরচে দলিল লেখকদের বসার ও নামাজের স্থান নির্মাণ, দলিল লেখা, মুসাবিদা কারক হিসেবে দলিল লেখকদের আসামি করা যাবে না এবং দলিল লেখক কাউন্সিল গঠন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ৭ দফা দাবী আদায়ের জন্য ২০২৫ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলিল লেখক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন এমপি ও বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এমপি (মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী)। এরপর মহানগর, জেলা ও বিভাগীয় পর্যায়ে সমাবেশ হয়। এসব সমাবেশ ও সম্মেলনে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ৭ দফা দাবীর প্রতি সমর্থন ব্যক্ত করেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel