গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা সদরের সাহাপাড়া ইউনিয়নের তুলশিঘাট গ্রামে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গোয়েন্দা পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় এবং গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব-এর নেতেৃত্বে পুলিশের একটি চৌকস দল সোমবার সন্ধায় গ্রামের আব্দুর রউফ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ঘরের ভেতর থেকে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কেনা-বেচা ও সেবনের সময় মুন্নাফ মিয়া (২২) ও শুভ চন্দ্র দাস (২৫) আটক করে।
এসময় আটককৃতদের দেহ তল্লাশি চালিয়ে মুন্নাফ মিয়ার লুঙ্গির কোচ থেকে সাদা পলিথিনে বিশেষ কায়দায় মোড়ানো ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেট ও আরেক যুবক শুভ চন্দ্র দাসের প্যান্টের পকেট থেকে সাদা পলিথিনে বিশেষ কায়দায় মোড়ানো বিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।
গ্রেফতার মুন্নাফ মিয়া গাইবান্ধা সদরের তুলশীঘাট গ্রামের মো. আব্দুর রউফ মিয়ার ছেলে আর শুভ চন্দ্র দাস একই গ্রামের মৃত ঘুমন চন্দ্র দাসের ছেলে। গ্রেফতার করা ব্যক্তিদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ত্রন আইন-২০১৮ সালের সংশিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এলাকাগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান অব্যাহত থাকবে বলে জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে জানানো হয়।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।