খেলাধুলা

ওয়েস্ট ব্রম অনূর্ধ্ব-২১ দলে সেভেন-সেভেনের রেকর্ড

ফুটবলে গোল মানেই আনন্দ, আর রেকর্ড গড়লে সেই আনন্দ হয় দ্বিগুণ। কিন্তু কারও নামের সঙ্গে গোল করার মিনিট মিলে গেলে সেটি হয়ে যায় এক অবিশ্বাস্য কাকতালীয় ঘটনা। এমনই এক মুহূর্তে আলোচনায় উঠে এসেছেন ওয়েস্ট ব্রম অনূর্ধ্ব-২১ দলের তরুণ স্ট্রাইকার জাস্টিন সেভেন-সেভেন।

ইংল্যান্ডের ন্যাশনাল লিগ কাপে সাটন ইউনাইটেডের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। ম্যাচের ৭৭ মিনিটে গোল করে সবাইকে চমকে দেন। নাম তার সেভেন-সেভেন, আর গোলও করলেন ঠিক ৭৭ মিনিটে—যেন মাঠে নামার আগেই চিত্রনাট্য লেখা ছিল।

তবে সংখ্যার এই জাদুতে শেষ পর্যন্ত ম্যাচের ফল বদলাতে পারেনি ওয়েস্ট ব্রম। সাটন ইউনাইটেডের কাছে তারা হেরে যায় ৩-২ গোলে। দলের হার ঠেকাতে না পারলেও নিজের নামকে ফুটবল ট্রিভিয়ার পাতায় তুলে দেওয়ার মতো কীর্তি গড়েছেন সেভেন-সেভেন।

ইংল্যান্ডের স্মেথিক শহরে জন্ম নেওয়া এই তরুণ নয় বছর বয়সে ওয়েস্ট ব্রমের একাডেমিতে যোগ দেন। ২০২৫ সালের জুলাইয়ে ক্লাবটির সঙ্গে দুই বছরের বৃত্তি চুক্তি করেন। তবে বয়সভিত্তিক আন্তর্জাতিক ফুটবলে তিনি বেছে নিয়েছেন জার্মানি। এ বছর জার্মানি অনূর্ধ্ব-১৭ দলের হয়ে অভিষেক হয়েছে তার।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...