জাতীয়

রাজধানী ছাড়ছে মানুষ, ভিড় ট্রেন-বাসে

শারদীয় দুর্গাপূজার ছুটি শুরু হওয়ায় রাজধানী ঢাকা থেকে ঘরে ফেরা শুরু করেছে মানুষ। শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু হলেও সরকারি দপ্তরে ছুটি এখনও তিন দিন পর থেকে কার্যকর হবে। তবে অনেকে পরিবারকে আগেভাগেই বাড়ি পাঠিয়ে দিচ্ছেন।

শুক্রবার সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশন ও রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড় বাড়তে দেখা গেছে। যাত্রীদের চাপ অন্য সময়ের তুলনায় অনেক বেশি ছিল।

তবে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায়ের অভিযোগ তুলেছেন যাত্রীরা। তাদের দাবি, সুযোগ বুঝে চালকরা অতিরিক্ত ভাড়া নিচ্ছেন। পরিবহন সংশ্লিষ্টরা অবশ্য অভিযোগ অস্বীকার করে বলছেন, নির্ধারিত ভাড়াতেই অগ্রিম টিকিট বিক্রি শেষ হয়েছে।

অন্যদিকে অনেক যাত্রী অভিযোগ করেছেন, টিকিট পেতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। নির্ধারিত সময়ে ট্রেন ছাড়ছে না, ফলে যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন। কেউ কেউ জানিয়েছেন, দাঁড়িয়ে যাত্রা করতে হচ্ছে অসুস্থ রোগী ও ছোট শিশুদের নিয়ে আসা যাত্রীদেরও।

যাত্রীদের অভিযোগ, ট্রেন ছাড়ার মাত্র পাঁচ মিনিট আগে মেসেজ দিয়ে জানানো হচ্ছে যে নির্দিষ্ট সময়ে ট্রেন ছেড়ে যাবে। তারা বলছেন, আগে জানানো হলে যাত্রীরা প্রস্তুতি নিয়ে সময়মতো স্টেশনে পৌঁছাতে পারতেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...