রংপুর বিভাগ

গাইবান্ধা সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে দলীয় ফরম বিতরণ

গাইবান্ধা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধা সদর উপজেলার ১৩টি ইউনিয়ন বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে জেলা বিএনপির কার্যালয়ে দলীয় ফরম বিতরণ করা হয়।

শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত যারা চেয়ারম্যান পদে দলীয়ভাবে নির্বাচন করতে ইচ্ছুক তাদের মধ্যে এই ফরম বিতরণ করা হয়। এই ফরম পূরণ করে ১৮ অক্টোবর রোববারের মধ্যে দলীয় কার্যালয়ে জমা দিতে হবে।

ফরম বিতরণ কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু, সাধারণ সম্পাদক মকছুদার রহমান মাস্টার, পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহীদ, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রাহাত খানসহ সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

এব্যাপারে সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু জানান, যেসব সম্ভাব্য প্রার্থী দলীয় ফরম নিয়েছেন তাদেরকে কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুযায়ী যাচাই বাছাই করা হবে। সেই মোতাবেক প্রতিটি ইউনিয়নে যারা বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের মনোনয়ন চুড়ান্ত করা হবে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...