বগুড়ায় মিঠু মিয়া নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে সদর উপজেলার শাখারিয়া এলাকায় একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মিঠু মিয়া বগুড়া সদর উপজেলার কাদিমপাড়া এলাকার মাদ্রাসাপাড়ার আবদুল আকন্দের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে স্থানীয় পল্লীমঙ্গল হাইস্কুল মাঠে খেলা দেখতে গিয়ে আর বাড়ি ফেরেননি মিঠু মিয়া। পরিবারের সদস্যরা তাঁর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাননি।
শনিবার সকালে স্থানীয় লোকজন ধানক্ষেতে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বগুড়া সদর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) নাজিম উদ্দিন জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।