খেলাধুলা

পিসিবির ছাড়পত্র পেলেন রিজওয়ান, মাঠে ফিরছেন ১৯ অক্টোবর

পাকিস্তানের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। চলমান তদন্তের কারণে সাময়িকভাবে খেলা থেকে দূরে থাকা এই ক্রিকেটার আগামী ১৯ অক্টোবর থেকে ঘরোয়া লিগে অংশ নিতে পারবেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এসএনজিপিএল দলের ক্রিকেট পরিচালক মোহাম্মদ হাফিজ জানিয়েছেন, পিসিবির ঘরোয়া ক্রিকেট পরিচালকের ছাড়পত্র পাওয়ার পর রিজওয়ান লিগে খেলতে পারবেন। পাশাপাশি ২০২৬-২৭ মৌসুমের প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-১-এর শেষ পর্বেও তার খেলার কথা রয়েছে।

এর আগে পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটে আড়াই শতাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলা রিজওয়ান সিরিজের মাঝপথে নানা জটিলতায় পড়েন। তার ফোন জব্দ করা হয়, দেশে ফেরত পাঠানো হয় এবং অনলাইন জুয়ার অভিযোগের তদন্ত চলাকালে তাকে সাময়িকভাবে খেলা থেকে বিরত রাখা হয়।

তদন্তের কারণে আট দলের প্রথম শ্রেণির প্রতিযোগিতা এসএনজিপিএলে তার অংশগ্রহণও পিছিয়ে যায়। ফিটনেস পরীক্ষার চেয়ে তদন্তের বিষয়টিই তার মাঠে ফেরার পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। শান মাসুদ না থাকায় বিভাগীয় দলটির নেতৃত্ব দেওয়ার কথা ছিল রিজওয়ানের।

৩৪ বছর বয়সী এই ক্রিকেটার শুরুতে এসএনজিপিএলের অনুশীলনেও অংশ নিয়েছিলেন এবং দলের একটি সভায় যোগ দিয়েছিলেন। পরে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যোগাযোগ করে পিসিবি তাকে ফিরে যাওয়ার নির্দেশ দেয়। এরপর দলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বোর্ডের সিদ্ধান্ত জানালে তিনি লাহোরের উদ্দেশে রওনা হন।

প্রতিবেদন অনুযায়ী, পিসিবির হস্তক্ষেপের আগে এসএনজিপিএল কর্তৃপক্ষ রিজওয়ানের ফিটনেস পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তবে ইংল্যান্ড সফর শেষে ফেরা পাকিস্তানের অন্য ক্রিকেটারদের ক্ষেত্রে একই ধরনের পরীক্ষা নেওয়া হয়নি বলে সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে।

এদিকে নেপাল প্রিমিয়ার লিগে খেলার জন্য পিসিবির অনাপত্তিপত্রের (এনওসি) অপেক্ষায় রয়েছেন রিজওয়ান। প্রেসিডেন্টস ট্রফির শেষ পর্ব শেষ হলে তাকে বিদেশি এই লিগে খেলার অনুমতি দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...