বিশ্ব

কেনিয়ায় অষ্টম ইবোলা রোগী শনাক্ত, সীমান্তে নজরদারি জোরদার

কেনিয়ায় আরও একজন ইবোলা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এতে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল আট। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্যাট্রিক আমোথ রবিবার স্থানীয় টেলিভিশন চ্যানেল সিটিজেন টিভিকে জানিয়েছেন, “আজ ৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, এর মধ্যে একজনের ফলাফল পজিটিভ এসেছে।”

নতুন রোগী একজন ৪৯ বছর বয়সী পুরুষ, যিনি স্বাস্থ্যকর্মী নন। তিনি জ্বর, মাথাব্যথা ও শরীর ব্যথায় আক্রান্ত হন। পরে তাকে কোয়ারেন্টিনে আলাদা করে পরীক্ষা করা হলে ইবোলা শনাক্ত হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, তিনি একজন রোগী পরিচর্যাকারী ছিলেন এবং বাসনপত্র ও কাপড় পরিষ্কার করার সময় সম্ভবত সংক্রমিত হন। ধারণা করা হচ্ছে, তিনি কেনিয়ার প্রথম ইবোলা রোগীর সংস্পর্শে এসেছিলেন। ওই প্রথম রোগী ছিলেন কঙ্গো থেকে আসা এক ব্যক্তি, যিনি ৫ অক্টোবর নাইরোবির হাসপাতালে মারা যান।

কেনিয়া সীমান্তে নজরদারি জোরদার করেছে। বিশেষ করে উগান্ডার সঙ্গে বুসিয়া সীমান্তে স্বাস্থ্য পরীক্ষা ও স্যানিটেশন কার্যক্রম বাড়ানো হয়েছে। যাত্রীদের হাত ধোয়া ও স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।

এদিকে প্রতিবেশী কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে ইবোলা সংক্রমণ আরও বিস্তৃত হয়েছে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তর উবানগি প্রদেশে নতুন রোগী শনাক্ত হয়েছে। এতে কঙ্গোর আটটি প্রদেশে ইবোলা ছড়িয়ে পড়েছে, যা আঞ্চলিক সংক্রমণের আশঙ্কা বাড়িয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...