দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের চিকিৎসা সেবা আরও গতিশীল করতে এবং সাধারণ মানুষের ব্যাংকিং সুবিধা সহজ করার লক্ষ্যে জিয়া হার্ট ফাউন্ডেশনকে একটি সুসজ্জিত আইসিইউ অ্যাম্বুলেন্স অনুদান হিসেবে হস্তান্তর এবং একটি নতুন এটিএম বুথের উদ্বোধন করেছে এনসিসি ব্যাংক পিএলসি।
আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর, ২০২৬) এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই কল্যাণমূলক কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানে এনসিসি ব্যাংক পিএলসি-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (অ্যাডিশনাল এমডি) মোঃ জাকির হোসেন জিয়া হার্ট ফাউন্ডেশন কর্তৃপক্ষের কাছে সুসজ্জিত আইসিইউ অ্যাম্বুলেন্সটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
অ্যাম্বুলেন্স হস্তান্তরের পাশাপাশি একই সাথে জিয়া হার্ট ফাউন্ডেশন ভবনের সম্মুখে নবস্থাপিত একটি এনসিসি ব্যাংক এটিএম বুথ-এর কার্যক্রমও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
সংশ্লিষ্টরা জানান, হাসপাতাল চত্বরে এই এটিএম বুথ চালুর ফলে এখানে চিকিৎসা নিতে আসা রোগী, তাদের স্বজন এবং স্থানীয় বাসিন্দাদের জরুরি ব্যাংকিং ও নগদ টাকা উত্তরণের সেবা গ্রহণ আরও সহজ হবে।
দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ এনসিসি ব্যাংকের এই মানবিক ও সেবামূলক উদ্যোগের প্রশংসা করেন এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক মোঃ আবু তাহের আবু, ডা. মোঃ জিয়াউল হক জিয়া, নির্বাহী সদস্য এস এম খালেকুজ্জামান বাবু, ডা. মোঃ গোলাম গাউস মন্টু, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের নির্বাহী সদস্য আলহাজ্ব মো. আবু বক্কর সিদ্দিক, ঢাকাস্থ দিনাজপুর জেলা সমিতির সাধারণ সম্পাদক শাহ মো. আশফাফুর রহমান আশফাক এবং এনসিসি ব্যাংক দিনাজপুর শাখার ভাইস প্রেসিডেন্ট মোঃ কামাল হোসেন।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মো. শামীম কবির, পরিচালক রাহবার কবির পিয়াল, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল রিসার্চ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ডাক্তার সুদা রঞ্জন রায়, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোঃ আশরাফ উজ জামান, জিয়া হার্ট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মেসবাহ আলম, হাসপাতাল ব্যবস্থাপক এ এস এম আক্তার শামীম, সহকারী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, ম্যানেজার বিজনেস ডেভেলপমেন্ট এ কে এম রুকুনুজ্জামান, পাবলিক রিলেশন অ্যান্ড অ্যাসাইনমেন্ট অফিসার সৈয়দ শফিকুর রহমান পিন্টু, কমিউনিটি রিলেশন অফিসার মোঃ রশিদুল ইসলাম ফটিকসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।