রাজশাহী

নওগাঁর বদলগাছীতে মারধর করে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে ২ তরুণ গ্রেপ্তার

নওগাঁর বদলগাছীতে এক রাজমিস্ত্রির পথ আটকে মারধর করে মোটরসাইকেল ও ৯০০ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযোগ পাওয়ার ছয় ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারেও অভিযান চলছে।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের হাটশাপিলা এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার দুজন হলেন ওই এলাকার মিঠনের ছেলে মো. সিয়াম (১৮) ও জাহাঙ্গীর আলমের ছেলে মো. রহিত (১৮)। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী হুমায়ন কবির উপজেলার আধাইপুর ইউনিয়নের পরমান্দপুর গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।

এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে পাহাড়পুরে কাজ শেষে বাড়ি ফেরার পথে চারা গাছ কেনার জন্য মথুরাপুরের জাবারীপুর হাটে যান হুমায়ন কবির। সেখানে সিয়াম ও রহিত বিভিন্ন অজুহাতে তাঁকে কৌশলে হাটশাপিলা এলাকায় নিয়ে যান। পরে তাঁরা তাঁদের আরও কয়েকজন সহযোগীকে ডেকে আনেন।

একপর্যায়ে হুমায়ন কবিরকে রাস্তার পাশে নিয়ে মারধর করে তাঁর মোটরসাইকেল ও সঙ্গে থাকা ৯০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে তাঁর কাছে আরও দুই লাখ টাকা দাবি করা হয়। টাকা দেওয়ার কথা বলে কৌশলে সেখান থেকে বেরিয়ে বাজারে গিয়ে চিৎকার শুরু করেন তিনি। পরে স্থানীয় লোকজন তাঁকে থানায় নিয়ে যান।

হুমায়ন কবির বলেন, “পাহাড়পুর থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলাম। চারা গাছ কেনার জন্য জাবারীপুর বাজারে গেলে সিয়াম ও রহিত আমার পিছু নেন। পরে বাজারের পাশে নিয়ে মারধর করে মোটরসাইকেল কেড়ে নেন। আমার কাছে আরও দুই লাখ টাকা দাবি করেন তাঁরা। আমাকে হাত-পায়ে অনেক মারধর করা হয়েছে। কোনোভাবে সেখান থেকে বের হয়ে আসি। তাঁরা সংখ্যায় প্রায় ছয়-সাতজন ছিলেন।”

বদলগাছী থানার উপপরিদর্শক (এসআই) মো. জিয়াউর রহমান জিয়া বলেন, অভিযোগ পাওয়ার ছয় ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজনের সংশ্লিষ্টতা রয়েছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...