বিনোদন

আবুল হায়াত-ডলি জহুরকে নিয়ে চয়নিকার নতুন নাটক ‘আহারে জীবন’

দেশের অভিনয় অঙ্গনের দুই কিংবদন্তি আবুল হায়াত ও ডলি জহুর। দীর্ঘ ক্যারিয়ারে একসঙ্গে বহু নাটকে অভিনয় করেছেন তাঁরা। কিছুদিন আগে প্রচারিত হয়েছে তাঁদের অভিনীত নাটক ‘লাইফ ইজ বিউটিফুল’। এবার আবারও একসঙ্গে নতুন নাটকে দেখা যাবে এই দুই তারকাকে।

‘আহারে জীবন’ নামের নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এর চিত্রনাট্য লিখেছেন শফিকুর রহমান শান্তনু। ইতিমধ্যে নাটকটির শুটিং শেষ হয়েছে। এতে আরও অভিনয় করেছেন এ প্রজন্মের দুই তারকা ইরফান সাজ্জাদ ও সুনেরাহ বিনতে কামাল।

দীর্ঘ পরিচালনা ক্যারিয়ারে সাড়ে চার শতাধিক নাটক নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। এর মধ্যে প্রায় দুই শতাধিক নাটকে অভিনয় করেছেন আবুল হায়াত ও ডলি জহুর। ফলে এই দুই শিল্পীর সঙ্গে তাঁর কাজের বোঝাপড়াও বেশ ভালো।

নতুন নাটকটি নিয়ে চয়নিকা চৌধুরী বলেন, ‘এই দুই কিংবদন্তি শিল্পী আমার পরিচালনায় শত শত নাটকে অভিনয় করেছেন, এটা আমার পরম সৌভাগ্য। নাটকে আবুল হায়াত আর ডলি জহুরের উপস্থিতি মানেই এই নাটকের প্রতি দর্শকের প্রত্যাশা বেড়ে যায় অনেক। আমি দুজন শিল্পীর প্রতিই কৃতজ্ঞ।’

আবুল হায়াত বলেন, ‘চয়নিকা চৌধুরী অভিজ্ঞ পরিচালক। তার কাজ আমি ভীষণ উপভোগ করি। আর ডলির সঙ্গে বহুদিন ধরে কাজ করছি, তার সঙ্গে আমার কাজের বোঝাপড়াটা ভালো। এ নাটকে গল্পও সুন্দর। আশা করছি ভালো লাগবে দর্শকের।’

ডলি জহুরও নির্মাতা চয়নিকা চৌধুরী ও সহশিল্পী আবুল হায়াতের সঙ্গে কাজের ভালো বোঝাপড়ার কথা জানিয়েছেন।

নির্মাতা জানিয়েছেন, শিগগিরই ‘আহারে জীবন’ নাটকটি প্রকাশিত হবে রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...