রংপুর বিভাগ

নিরাপদ সড়ক গড়তে সচেতনতা বাড়ানোর আহ্বান ঠাকুরগাঁওয়ে

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঠাকুরগাঁও সার্কেলের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির শুরুতে শহরে বর্ণাঢ্য রোড শো বের করা হয়। এ সময় সাধারণ মানুষের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম ফেরদৌসের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহ মোহাম্মদ আসিফ, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক নবীন হাসান, বিআরটিএ ঠাকুরগাঁও সার্কেলের মোটরযান পরিদর্শক মাহফুজ রানা, উচ্চমান সহকারী মো. রুস্তম আলী, নিরাপদ সড়ক চাই (নিসচা) ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট জাহিদ ইকবাল এবং আবু মহিউদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়; চালক, পথচারী ও যাত্রীদের মধ্যে সচেতনতা বাড়ানোও জরুরি। ট্রাফিক আইন মেনে চলা এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে নিরাপদ সড়ক নিশ্চিত করার পাশাপাশি একটি নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...