আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।
মামলার অন্য তিন আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। তারা সবাই বর্তমানে পলাতক থাকায় তাদের পক্ষে রাষ্ট্রীয় খরচে নিয়োজিত আইনজীবী আমির হোসেন আদালতে শুনানি পরিচালনা করেন।
এর আগে ৭ অক্টোবর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক এবং পাল্টা যুক্তি উপস্থাপন শেষ হলে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। তারও আগে ৫ অক্টোবর প্রসিকিউশন চার আসামির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আবেদন জানায়।
মামলার নথি অনুযায়ী, গত বছরের ২ নভেম্বর আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। এর আগে ৬ অক্টোবর প্রসিকিউশনের দাখিল করা ফরমাল চার্জ আমলে নেন ট্রাইব্যুনাল।
মামলায় তদন্ত কর্মকর্তাসহ মোট ১৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। একপর্যায়ে ১০ জুন যুক্তিতর্ক শেষ হওয়ার পর মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হলেও রাষ্ট্রপক্ষ নতুন তথ্য-প্রমাণ দাখিল করায় ট্রাইব্যুনাল পুনরায় উভয় পক্ষের যুক্তিতর্ক শোনেন।
রাষ্ট্রপক্ষের অভিযোগ অনুযায়ী, জুলাই আন্দোলনের সময় আসামিরা উসকানিমূলক বক্তব্য, ষড়যন্ত্র এবং কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় সম্পৃক্ত ছিলেন। এসব অভিযোগের ভিত্তিতেই ট্রাইব্যুনাল এ রায় দেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।