কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও চাকরি দেওয়ার প্রলোভনে অর্থ আত্মসাতের অভিযোগে মো. আব্দুস সালাম (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় মাজিদপুর (মধ্যপাড়া) গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে এবং একটি মাদ্রাসার সাবেক সুপার।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে রংপুর মহানগরীর আইডিয়াল মোড়ের শান্তিধারা এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি এ মামলার প্রধান আসামি বলে জানা গেছে।
এ ঘটনায় গ্রেপ্তারের সঙ্গে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুহঃ রাশেদুল ইসলাম।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।