বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন মুম্বাইয়ে নিজের বাসভবন জালসার সামনে ভক্তদের সঙ্গে দেখা করেছেন। তবে এবার তাঁর পরিচিত রোববারের আয়োজন ছিল কিছুটা আলাদা। নিরাপত্তার কারণে ১২ ফুট উঁচু সুরক্ষিত কাচের ঘেরাটোপের ভেতর থেকে ভক্তদের উদ্দেশে হাত নাড়েন তিনি।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে বলিউডের কয়েকজন তারকাকে ঘিরে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। অভিনেতা টাইগার শ্রফকে ঘিরে গুলির ঘটনার পর বিভিন্ন তারকার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এরই মধ্যে অমিতাভের বাসভবন জালসার বাইরেও বাড়ানো হয় নিরাপত্তা।
রোববার ভক্তদের সঙ্গে দেখা করার সময় অমিতাভের ছেলে অভিনেতা অভিষেক বচ্চনকেও নিরাপত্তাব্যবস্থার দিকে নজর রাখতে দেখা যায়। বাড়ির বাইরে উপস্থিত ভক্তরা তাঁদের প্রিয় অভিনেতাকে দেখতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
দীর্ঘদিন ধরে প্রতি রোববার বাসভবনের বাইরে এসে ভক্তদের শুভেচ্ছা জানানো অমিতাভের একটি পরিচিত অভ্যাস। বহু বছর ধরে এই আয়োজনের মাধ্যমে তিনি ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রেখেছেন। এবারও সেই ধারাবাহিকতা বজায় থাকলেও নিরাপত্তার কারণে ব্যবস্থায় পরিবর্তন এসেছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।