বলিউড অভিনেতা শহিদ কাপুর ও তাঁর স্ত্রী মীরা রাজপুত সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে অংশ নিয়ে তাঁদের পরিচয়ের শুরুর দিকের কিছু মজার ঘটনা জানিয়েছেন। অনুষ্ঠানে প্রথম সাক্ষাতের একটি অদ্ভুত অভিজ্ঞতার কথা তুলে ধরেন মীরা।
মীরা জানান, প্রথমবার দেখা হওয়ার পর শহিদের সঙ্গে প্রায় দুই থেকে তিন ঘণ্টা কথা হয়েছিল তাঁর। কথার মাঝখানে হঠাৎ নিজের ফোন বের করে মীরাকে জুতার ছবি তুলতে বলেন শহিদ। বিষয়টি দেখে অবাক হয়েছিলেন তিনি।
মীরার ভাষ্য, শহিদ তাঁকে জুতার ছবি তুলতে বলার পর তিনি ফ্ল্যাশ জ্বালিয়ে ছবি তোলেন। এরপর ছবিটি দেখিয়ে জুতার বিশেষত্ব কী, তা জানতে চান। তখন শহিদ জানান, তাঁর জুতাটি অন্ধকারে জ্বলে।
অনুষ্ঠানে মীরার এই স্মৃতিচারণ শুনে হাসিতে মেতে ওঠেন উপস্থিত অতিথিরা। শহিদও ঘটনাটি নিয়ে মজা করেন। অভিনেতা জানান, পাপারাজ্জিদের ক্যামেরার ফ্ল্যাশ এড়ানোর জন্যই তিনি ওই বিশেষ জুতা পরেছিলেন। শহিদ-মীরার সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহিদের ভাই অভিনেতা ইশান খট্টরও।
শহিদ-মীরার সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহিদের ভাই অভিনেতা ইশান খট্টরও। ব্যক্তিগত জীবনের নানা অজানা ঘটনা ও স্মৃতিচারণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
সূত্র: দ্য নিউ নেশন
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।