রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে কান্নার শব্দ শুনে আমবাগান থেকে নবজাতক উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি আমবাগানের পাশের বালুর মধ্য থেকে লুঙ্গিতে মোড়ানো অবস্থায় এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার জালমাছমারী-মিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে রাস্তার পাশে দুই শিশু খেলাধুলা করার সময় বালুর মধ্যে লুঙ্গিতে মোড়ানো নবজাতকটিকে দেখতে পায়। এ সময় তারা শিশুটির কান্নার শব্দও শুনতে পায়। পরে খবর পেয়ে গোলাপ হোসেন নামে এক ব্যক্তি ঘটনাস্থলে গিয়ে বালুর ভেতর থেকে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

উদ্ধারের পর নবজাতককে দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানান, শিশুটি সুস্থ ও শঙ্কামুক্ত রয়েছে। বর্তমানে শিশুটিকে উদ্ধারকারী গোলাপ হোসেনের হেফাজতে রাখা হয়েছে।

কে বা কারা নবজাতকটিকে সেখানে রেখে গেছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি ও সামাজিক প্রক্রিয়া অনুসরণ করে নবজাতকের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...