বিনোদন

পুয়ের্তো রিকোয় যাচ্ছে বাংলাদেশের প্রতিনিধি মাহি

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট জিতেছেন ছোটপর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। জাতীয় পর্যায়ে বিজয়ী হওয়ার মধ্য দিয়ে এবার আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন তিনি।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর পূর্বাচল এক্সপ্রেসওয়ের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) মিলনায়তনে জমকালো আয়োজনে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গত বছরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা মাহির মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা তমা মির্জা।

বিজয়ীর নাম ঘোষণার পর আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন মাহি। তাঁর এই অর্জনের মধ্য দিয়ে অভিনয়জগতের পরিচিতি ছাড়িয়ে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ তৈরি হলো।

অনুষ্ঠানে মাহির পরনে ছিল শ্যাম্পেন-গোল্ড রঙের জমকালো মারমেইড গাউন। অফ-শোল্ডার নকশার পোশাকটিতে ছিল ভারী পাথরের কাজ। অন্যদিকে বিদায়ী বিজয়ী তানজিয়া জামান মিথিলার পরনে ছিল হালকা নীল ও সিলভার রঙের গাউন।

জাতীয় পর্যায়ে বিজয়ের পর এবার আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতি শুরু হচ্ছে মাহির। আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামী ১১ নভেম্বর পুয়ের্তো রিকোতে শুরু হবে ৭৫তম ‘মিস ইউনিভার্স ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতা। সেখানে বাংলাদেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন সামিরা খান মাহি।

মুকুট জয়ের পর নিজের অনুভূতি জানিয়ে মাহি বলেন, ‘বাবা-মা আমাকে বলেছেন—যাও, বিশ্ব জয় করে আসো। সবার কাছে দোয়া চাই, যেন আমি বিশ্ব জয় করে ফিরতে পারি, বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারি। আমি জিতলে বাংলাদেশ জিতে যাবে।’

অভিনয়ে সাবলীলতা ও আত্মবিশ্বাসের মাধ্যমে ছোটপর্দার দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন সামিরা খান মাহি। এবার আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করে নতুন অর্জনের প্রত্যাশা করছেন তিনি।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...