রংপুরের বদরগঞ্জে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ডালিম চন্দ্র রায় (২৫) নামের একজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩। শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ডালিম চন্দ্র বদরগঞ্জ উপজেলার আমরুলবাড়ী পূর্বপাড়ার নৃপেন চন্দ্র রায়ের ছেলে এবং মামলার প্রধান আসামি। রবিবার দুপুরে এ তথ্য জানান, এসআরবি-১৩ এর সিনিয়র সহকারি পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
এসআরবি জানায়, ভুক্তভোগী স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী। অভিযুক্ত ডালিম ওই ছাত্রীকে আগে থেকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল। ভুক্তভোগী তার প্রস্তাবে রাজি না হয়ে বিষয়টি নিজের বাবা মাকে জানায়। ভুক্তভোগীর বাবা-মা অভিযুক্ত ডালিমকে একাধিকবার নিষেধ করলেও কোন সুরাহা পায়নি। গত ৩০ সেপ্টেম্বর ভুক্তভোগীর বাবা-মা তার দুই মেয়েকে তাদের মুদি দোকানে রেখে দাওয়াত খেতে যান।
এ সুযোগে অভিযুক্ত ডালিম দোকানে এসে ভুক্তভোগীর ছোট বোনের হাতে কিছু টাকা দিয়ে তাকে দোকানের বাইরে পাঠিয়ে দেয়। ভুক্তভোগীর ছোটবোন দোকানের বাইরে গেলে অভিযুক্ত ডালিম স্কুলছাত্রীকে দোকানের ভেতরে ধর্ষণ করে। ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন অভিযুক্ত ডালিমকে ধরে ভুক্তভোগীর দাদীর বাড়িতে নিয়ে যায়। অভিযুক্ত ডালিম সেখান থেকে কৌশলে পালিয়ে যায়।
এই ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে বদরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় এসআরবি-১৩, রংপুরের একটি আভিযানিক দল ৭ নভেম্বও রাতে মিঠাপুকুর উপজেলা থেকে এজাহারনামীয় ১ নং আসামি ডালিম চন্দ্ৰ রায়কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।