রাজশাহী

নাটোরে শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে গৃহবধূর মৃত্যু

নাটোরের সিংড়ায় শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের পর বিষপান করা খাদিজা আক্তার (২৫) নামের এক গৃহবধূ মারা গেছেন।

রবিবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সিংড়া উপজেলার চকসিংড়ায় নিজ বাড়িতে শ্বশুর আসলাম সিকদারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন খাদিজা। পরে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। স্বজনেরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়।

অভিযুক্ত আসলাম সিকদার চকসিংড়া মহল্লার মৃত শুকুর আলীর ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক আছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করতে আসেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...