দিনাজপুর

দিনাজপুরে ২৯ বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও মোটরসাইকেলসহ আটক ১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ মো. হাবিবুর রহমান (২৭) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৩৮ হাজার ৭৮০ টাকা।

শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ মনিপুর বিওপির একটি বিশেষ টহলদল কোতোয়ালি থানার শালকি দক্ষিণপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে। আটককৃত হাবিবুর রহমান দিনাজপুর কোতোয়ালি থানার কমলপুর পোস্ট অফিসের অন্তর্গত মনিপুর গ্রামের বাসিন্দা।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় নিয়মিত মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে শালকি দক্ষিণপাড়া এলাকায় সন্দেহভাজন হিসেবে হাবিবুর রহমানকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ১৬ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট (TENSIWIN 0.5) এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ১০০ সিসি হিরো ডিলাক্স (Hero Deluxe) মোটরসাইকেল জব্দ করা হয়।

এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে দিনাজপুর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে জব্দকৃত মালামালসহ তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

অভিযানের বিষয়ে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ও চোরাচালান কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে ২৯ বিজিবি পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাবে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...