বিশ্ব

আন্তর্জাতিক আকাশসীমা নিয়ে জাতিসংঘের বিমান সংস্থায় ওয়াশিংটন-বেইজিং বিরোধ

যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তের বিদেশ সফরের সময় বিমান চলাচলের অনুমতি প্রত্যাহারের ঘটনায় জাতিসংঘের আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) হস্তক্ষেপ চেয়েছে। ওয়াশিংটনের অভিযোগ, মরিশাস ও সেশেলস আন্তর্জাতিক জলসীমার ওপর দিয়ে পরিচালিত আকাশপথে বিমান চলাচলের অনুমতি রাজনৈতিক কারণে প্রত্যাহার করেছে। ১৭ নভেম্বর প্রকাশিত রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চলতি বছরের এপ্রিলে তাইওয়ানের প্রেসিডেন্টের আফ্রিকা সফরের পরিকল্পনা ছিল। তাঁর বিমানকে এসওয়াতিনি যাওয়ার পথে মরিশাস ও সেশেলসের পরিচালিত ফ্লাইট ইনফরমেশন রিজিয়নের ওপর দিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু সফরের কয়েক দিন আগে দুই দেশ সেই অনুমতি প্রত্যাহার করে। তাইওয়ানের বক্তব্য, মাদাগাস্কারও একই ধরনের সিদ্ধান্ত নিয়েছিল।

যুক্তরাষ্ট্রের জমা দেওয়া নথিতে বলা হয়েছে, আন্তর্জাতিক জলসীমার ওপর আকাশপথ পরিচালনার দায়িত্ব কোনো দেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করে না। ওই এলাকার দায়িত্ব মূলত বিমান চলাচলের নিরাপত্তা ও পরিচালনাগত ব্যবস্থাপনার জন্য। তাই এ দায়িত্বকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয়।

চীন যুক্তরাষ্ট্রের এই উদ্যোগের বিরোধিতা করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য, ওয়াশিংটন তাইওয়ান ইস্যুকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে। বেইজিং আবারও বলেছে, তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ।

তাইওয়ান অভিযোগ করেছে, চীন অর্থনৈতিক চাপ প্রয়োগ করে আফ্রিকার দেশগুলোর মাধ্যমে প্রেসিডেন্টের সফর বাধাগ্রস্ত করেছে। বেইজিং অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। শেষ পর্যন্ত লাই চিং-তে এসওয়াতিনির রাজার ব্যক্তিগত বিমানে করে দেশটিতে পৌঁছান।

বিরোধটির মূল বিষয় হলো—কোনো দেশ আন্তর্জাতিক জলসীমার ওপর দিয়ে চলা বিমানের নিরাপত্তা ও চলাচল ব্যবস্থাপনা করতে পারে, কিন্তু সেই দায়িত্বের ভিত্তিতে রাজনৈতিক কারণে অন্য দেশের বিমানের চলাচল আটকে দিতে পারে কি না। যুক্তরাষ্ট্র আইসিএওর কাছে মরিশাস ও সেশেলসের কাছ থেকে লিখিত ব্যাখ্যা চাওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বিমান চলাচলের নিয়ম মানা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

সূত্র: রয়টার্স

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...