খেলাধুলা

চেলসির মালিকানায় অংশীদার হওয়ার আলোচনায় টম ব্র্যাডি

বার্মিংহাম সিটির মালিকানায় অংশীদার থাকার পর নতুন করে ইংলিশ ফুটবলে বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছেন ব্র্যাডি। বার্মিংহাম সিটিতে তাঁর ৩.৩ শতাংশ শেয়ার ছিল এবং তিনি ক্লাবটির উপদেষ্টা বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

ব্র্যাডি এর আগে ২০২৩ সালে বার্মিংহাম সিটিতে বিনিয়োগ করেছিলেন। তবে চলতি মাসে তিনি সেই শেয়ার বিক্রি করে দেন।

চেলসিতে সম্ভাব্য বিনিয়োগের খবরটি প্রকাশের পর ফুটবল অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। তবে তাঁর সম্ভাব্য অংশীদারত্বের পরিমাণ ও চুক্তির বিস্তারিত প্রকাশিত হয়নি।

ব্র্যাডি শুধু ফুটবলে নয়, যুক্তরাষ্ট্রের অন্যান্য পেশাদার ক্রীড়া ব্যবসাতেও বিনিয়োগ করেছেন। এনএফএলের লাস ভেগাস রেইডার্সের মালিকানায়ও তাঁর অংশীদারত্ব রয়েছে।
সূত্র: এনডিটিভি

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...