দিনাজপুর

দিনাজপুরের ১৪ সাংগঠনিক থানার নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ সম্পন্ন

দিনাজপুর প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার অধীন ১৪টি সাংগঠনিক থানার নবনির্বাচিত উপজেলা আমীরের শপথগ্রহণ সম্পন্ন হয়েছে।
ৃ
শনিবার (২১ নভেম্বরৃ ২০২৬) সকাল ১০টায় দিনাজপুর জেলা জামায়াত কার্যালয়ে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। অতিথি হিসেবে শপথ বাক্যপাঠ করান জামায়াতে ইসলামী দিনাজপুর জেলার সাবেক আমীর আফতাব উদ্দিন মোল্লা।

দিনাজপুর জেলা জামায়াতের আমীর মুহাদ্দিস ডক্টর এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আফতাব উদ্দিন মোল্লা। এ সময় তিনি বলেন, দিনাজপুর জেলা জামায়াত বাংলাদেশের অন্যতম একটি সাংগঠনিক শাখা। এ শাখার রয়েছে সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য। নবনির্বাচিত আমীরদের সংগঠনের ইতিহাস ও ঐতিহ্যের আলোকে দায়িত্ব পালন করতে হবে। কেন্দ্রীয় সংগঠনের প্রতিটি সার্কুলার যথাযথভাবে অনুধাবন করে তা বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে তৃণমূল পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে হবে।

অনুষ্ঠানে নবনিযুক্ত জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা একেএম আফজালুল আনাম, জেলা সেক্রেটারি মো. রাজিবুর রহমান পলাশ, সহকারী সেক্রেটারি মো. সাইদুল ইসলাম সৈকতসহ জেলা কর্মপরিষদের সদস্যবৃন্দ
উপস্থিত ছিলেন।

নবনিযুক্ত জেলা নায়েবে আমীর ও নবনির্বাচিত উপজেলা আমীরগণকে শপথবাক্য পাঠ করান কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা আমীর মুহাদ্দিস ডক্টর এনামুল হক।

শপথগ্রহণকারী নবনির্বাচিত আমীরগণ হলেন-দিনাজপুর শহর-হাফেজ মাওলানা মাছুম তারিফ, দিনাজপুর সদর-মাওলানা নুরুল্লাহ সরকার, বিরল-হাফেজ মাওলানা আব্দুর রশিদ, বোচাগঞ্জ-মো. মাহবুব আলম, কাহারোল-মাওলানা তরিকুল ইসলাম, বীরগঞ্জ-মো. মঞ্জুরুল ইসলাম, খানসামা-মো. সামিউল ইসলাম, চিরিরবন্দর-প্রভাষক মো. রাশেদুল হক, পার্বতীপুর-মো. ইউসুফ আলী, ফুলবাড়ী- মাওলানা মো. জয়নাল আবেদিন, বিরামপুর- মাওলানা মো. আবু হানিফ, নবাবগঞ্জ-মাওলানা মো. আবুল কাসেম-হাকিমপুর-মাওলানা আমিনুল ইসলাম ও ঘোড়াঘাট-মাওলানা মো. রেজাউল করিম।

শপথ অনুষ্ঠানে নবনির্বাচিত আমীরদের সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...