বৈশ্বিক পিসি বাজারের মন্দা এবং মেমোরি চিপের ঘাটতির চ্যালেঞ্জ মোকাবিলা করে নতুন সিরিজের ম্যাকবুক বাজারে ছেড়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। মঙ্গলবার (৩ মার্চ) এক অনুষ্ঠানে ১,০৯৯ ডলার থেকে দাম শুরু হওয়া এই ল্যাপটপগুলো উন্মোচন করা হয়।
ম্যাকবুক এয়ার এবং ম্যাকবুক প্রো— উভয় মডেলের এই নতুন লাইনআপটি অ্যাপলের ব্যক্তিগত কম্পিউটার ব্যবসার একটি মূল অংশ। ২০২০ সাল থেকে ইন্টেল প্রসেসর ছেড়ে নিজেদের তৈরি ‘এম-সিরিজ’ চিপে স্থানান্তরের পর থেকেই অ্যাপল পারফরম্যান্স এবং ব্যাটারি লাইফের ক্ষেত্রে উইন্ডোজ-ভিত্তিক পিসি নির্মাতাদের থেকে অনেক এগিয়ে গেছে। এমনটাই দাবি করছে তারা।
নতুন মডেলগুলোর মধ্যে ১৩ ইঞ্চি ম্যাকবুক এয়ার-এর দাম ১,০৯৯ ডলার থেকে শুরু হচ্ছে।
যদিও আইফোনের তুলনায় ম্যাক থেকে আসা রাজস্বের পরিমাণ কিছুটা কম, তবুও শিক্ষা খাত, সৃজনশীল শিল্প (Creative Industries) এবং প্রিমিয়াম গ্রাহকদের কাছে এর কৌশলগত গুরুত্ব অপরিসীম। যেখানে নিজস্ব কাস্টম সিলিকন বা চিপ ব্যবহারের মাধ্যমে অ্যাপল তাদের এই আধিপত্য আরও মজবুত করতে চাইছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।