খেলাধুলা

সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে তাদের মাটিতে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে লাল-সবুজের দল। এই ম্যাচকে সামনে রেখে ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

ঘোষিত স্কোয়াডে দীর্ঘ বিরতির পর ফিরেছেন দেশের অন্যতম সেরা গোলরক্ষক আনিসুর রহমান জিকো। প্রায় ৩ বছর আগে, ২০২৪ সালে বাংলাদেশের জার্সি গায়ে সবশেষ খেলেছিলেন বসুন্ধরা কিংসের এই গোলরক্ষক।

ভিয়েতনাম ও সিঙ্গাপুরের ম্যাচের ৪ জনকে বাদ দেওয়া হয়েছে। যেখানে জিকো ছাড়াও ফিরেছেন তপু বর্মণ, ইসা ফয়সালসহ বেশ কয়েকজন।

চমক হিসেবে দলে জায়গা পেয়েছেন মঞ্জুরুর। ফর্টিসের এই সেন্টারব্যাক ২০১৮ সালে অভিষেকের পর জাতীয় দলের হয়ে আর কোনো ম্যাচ খেলেননি। তিনি শেষবার ডাক পেয়েছিলেন ২০২০ সালে, প্রত্যাবর্তন হলো প্রায় ৬ বছর পর।

বাংলাদেশ দল

গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন ও আনিসুর রহমান জিকো।

ডিফেন্ডার: তারিক কাজী, তপু বর্মণ, শাকিল তপু, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, তাজ উদ্দিন, রহমত মিয়া, আবদুল্লা ওমর, শাকিল হোসেন, ইসা ফয়সাল ও মঞ্জুরুর রহমান।

মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, মো. সোহেল রানা, সোহেল রানা, মো. রিদয়, হামজা চৌধুরী, শমিত সোম, শেখ মোরসালিন ও কাজেম শাহ।

ফরোয়ার্ড: ফাহামেদুল ইসলাম, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিম, মিরাজুল ইসলাম, মিনহাজুল করিম স্বাধীন ও রফিকুল ইসলাম।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel