খেলাধুলা

মেসির চোটের সবশেষ অবস্থা জানালেন মায়ামি কোচ

বিশ্বকাপ সামনে রেখে আর্জেন্টিনা শিবিরে দুশ্চিন্তার খবর। ইন্টার মায়ামির হয়ে খেলতে গিয়ে ইনজুরির শঙ্কায় ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছাড়তে হয়েছে লিওনেল মেসিকে। ফেলাডেলফিয়ার বিপক্ষে আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে শেষ ম্যাচে ৭৩ মিনিটে উঠে যান মেসি।

ম্যাচের দ্বিতীয়ার্ধে একটি ফ্রি কিক নেওয়ার পর মেসিকে অস্বস্তিতে দেখা যায়। বাঁ পায়ের হ্যামস্ট্রিং ধরে রাখতে দেখা যায় তাকে। এরপর নিজেই ডাগআউটের দিকে তাকিয়ে বদলির ইঙ্গিত দেন। তার জায়গায় মাঠে নামেন মাতেও সিলভেত্তি।

তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পরিস্থিতি কিছুটা শান্ত করার চেষ্টা করেন ইন্টার মায়ামির কোচ গুইলের্মো হয়েস। তিনি জানান, এটি গুরুতর কোনো চোট নয়, বরং সতর্কতামূলক সিদ্ধান্ত ছিল।

হোয়োস বলেন, ‘এখনও আমরা কোনো মেডিকেল রিপোর্ট পাইনি। তবে সে বেশ ক্লান্ত ছিল। মাঠও খুব বেশি ভাল ছিল না। তাই ঝুঁকি না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বিশ্বকাপ উপলক্ষে এমএলএসে এখন থেকে বিরতি চলবে। তাই সবার নজর এখন মেসির শারীরিক অবস্থার দিকে। এখনও আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ দল ঘোষণা করেনি আর্জেন্টিনা। ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে গ্রুপ ‘জে’-র ম্যাচ দিয়ে শিরোপা রক্ষার অভিযান শুরু করবে তারা।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel