দিনাজপুর

দিনাজপুরে জেলা সমবায় কর্মকর্তা আব্দুস সবুরের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি ॥ সমবায় বিভাগ দিনাজপুর এর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এর আয়োজনে ২৪ মে-২০২৬ রবিবার বালুবাড়ি জেলা অফিস কার্যালয়ে জেলা সমবায় অফিসার মোাঃ আব্দুস সবুর এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ সহকারী নিবন্ধক মোঃ মোস্তফিজুর রহমান। সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি সদ্য বিদায়ী জেলা সমবায় অফিসার মোঃ আব্দুস সবুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, সাবেক জেলা সমবায় কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক, পাট উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার মালাকার প্রমুখ।

মোঃ সারওয়ার মুর্শেদ এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা সমবায় কার্যালয়ের অফিস সহায়ক ওসমান গনি, আব্দুর রশীদ, রিয়াজুল ইসলাম, উপজেলা পর্যায়ের সহকারী পরিদর্শক সাধু রাম, মাহাবুব। জেলা সমবায় কার্যালয় এর পরির্দশক সুমি আক্তার, লুৎফন নাহার, রোমানা জাহান, আবু ওয়াজেদ,আজাহার আলী, মাহামুূদুল হাসান, উপজেলা সমবায় অফিসার এর পক্ষ থেকে মোঃ রাকিবুল হাসান, মোঃ আহাদ আলী, মোঃ হাফিজুর ইসলাম, মোঃ মোঃ জয়নাল আবেদীন, বাসুদেব রায়,জনাব রফিকুল ইসলাম, মনজুর মোরশেদ তালুকদার। অনুষ্ঠানে বিদায়ী জেলা সমবায় কর্মকর্তার সম্পর্কে স্মৃতিচারন মুলুক বক্তব্য রাখেন উপস্থিত অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

শুরুতে পবিত্র কেরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। জেলা অফিসের পক্ষ থেকে বিদায়ী সমবায় কর্মকর্তাকে সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel