হাকিমপুর দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশের বিশেষ অভিযানে একাধিক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আজ সোমবার (২৫ মে) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানা পুলিশের একটি চৌকস দল বগুড়া জেলায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানকালে তিনটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. ডালিম শেখকে (৪৭) গ্রেপ্তার করা হয়। সে মৃত মকবুল শেখের ছেলে এবং হাকিমপুর থানার মধ্য বাসুদেবপুর মাঠপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, ডালিম শেখের বিরুদ্ধে একটি মাদক মামলায় সাজা (দণ্ডাদেশ) ও দুইটি মামলায় ওয়ারেন্টসহ মোট তিনটি ওয়ারেন্ট ইস্যু ছিল।
পৃথক আরেকটি অভিযানে জিআর-৩১২/২০ মামলার ওয়ারেন্টমূলে মো. আলম (৪৫) নামের আরও এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। সে একই থানার মধ্য বাসুদেবপুর এলাকার মৃত ইছার উদ্দিনের ছেলে।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণার অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। অপরাধ দমনে পুলিশের এই মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।