খেলাধুলা

টেস্ট ক্যারিয়ারের সেরা র‌্যাংকিংয়ে মুশফিক ও তাইজুল

সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে আলো ছড়িয়েছেন মুশফিকুর রহিম ও তাইজুল। মুশফিক ছিলেন সিরিজের সর্বোচ্চ রানসংগ্রাহক (২৫৩ রান); তাইজুল ছিলেন সর্বোচ্চ উইকেটশিকারি (১৩ উইকেট)। মুশফিক তো সিরিজসেরাও হয়েছেন।

এমন পারফরম্যান্সের পর আইসিসি থেকে বড় সুখবর পেলেন দুজন। দুই দশকের ক্যারিয়ারে প্রথমবারের মতো টেস্ট ব্যাটারদের র‌্যাংকিংয়ে ১৬তম স্থানে উঠে এসেছেন মুশফিক। ক্যারিয়ারসেরা র‌্যাংকিংয়ে উঠেছেন তাইজুলও। এই বাঁহাতি স্পিনারের বর্তমান অবস্থান ১১ নম্বরে।

পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে ফিফটি করেন মুশফিক। আর সিলেট টেস্টের বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে করে সেঞ্চুরি। তাইজুল ২ ম্যাচে নেন ১৩ উইকেট।

শুধু এই দুজন নন; আজ আইসিসির হালনাগাদ করা টেস্ট র‌্যাংকিংয়ে উন্নতির খবর পেয়েছেন বাংলাদেশের আরো কয়েকজন ক্রিকেটার।

অভিজ্ঞ মুশফিক টেস্ট ব্যাটারদের র‌্যাংকিংয়ে এগিয়েছেন ১০ ধাপ। এর আগে তিনি সর্বোচ্চ ১৭ নম্বরে ছিলেন। ক্যারিয়ারসেরা ৭৩২ রেটিং পয়েন্ট পাওয়া তাইজুল ইসলাম এগিয়েছেন দুই ধাপ। এর আগে তার সর্বোচ্চ অবস্থান ছিল ১৩তম।

ব্যাটারদের র‌্যাংকিংয়ে লিটন দাসও উন্নতি করেছেন। সিরিজে এক সেঞ্চুরিতে ২৩৯ রান করা এই উইকেটকিপার-ব্যাটার ১৪ ধাপ এগিয়ে এখন ২৪ নম্বরে অবস্থান করছেন।

স্পিনে তাইজুলের সঙ্গী অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ দুই ধাপ এগিয়ে ২৫ নম্বরে উঠে এসেছেন আছেন। আর গতির ঝড় তোলা ফাস্ট বোলার নাহিদ রানা ১০ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৫৪তম স্থানে।

অলরাউন্ডারদের তালিকায়ও উন্নতি হয়েছে তাইজুলের। তিন ধাপ এগিয়ে ২৯ নম্বরে জায়গা উঠে এসেছেন। সিলেট টেস্টে দুই ইনিংসেই ব্যাট হাতে দারুণ অবদান রাখেন। প্রথম ইনিংসে ৪০ বলে ১৬ করার পাশাপাশি দ্বিতীয় ইনিংসে করেন ৫১ বলে ২২ রান।

টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষস্থানে কোনো নড়চড় হয়নি। যথারীতি চূড়ায় অবস্থান করছেন ইংল্যান্ডের জো রুট (ব্যাটিং), ভারতের যশপ্রীত বুমরা (বোলিং) ও রবীন্দ্র জাদেজা (অলরাউন্ডার)।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel