দিনাজপুর

দিনাজপুরে ডেঙ্গু ও হাম বিষয়ক লিফলেট বিতরণের উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি : ড্যাব দিনাজপুর জেলা শাখার উদ্যোগে ডেঙ্গু ও হাম বিষয়ক জনসচেতনামূলক লিফলেট বিতরণের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।

মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে জনসচেতনতামূলক কাজের অংশ হিসেবে দিনাজপুর জেলা ড্যাবের উদ্যোগে এই লিফলেট বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২৮ মে ২০২৬) ঈদুল আজহার দিন রাত ৮টায় জেলার নবাবগঞ্জ উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রীর নিজ বাসভবনের সামনে এই লিফলেট বিতরণের উদ্বোধন করা হয়। এ সময় ড্যাব দিনাজপুর শাখার আহবায়ক ডা. হাফিজুল ইসলাম, সদস্য সচিব ডা. মোহাম্মদ জিয়াউল হক জিয়া, দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সেখ সাদেক আলী, মেডিকেল কলেজের অধ্যাপক ডা. নুরুল ইসলাম, দিনাজপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নুর আলম জামিউল, জেলা ড্যাবের সদস্য ডা. শাফিউল ইসলাম, ডা. শাহ আদিলুজ্জামান তারেক, ডা. গোলাম রাব্বানীসহ জেলা ড্যাবের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা ড্যাবের সদস্য সচিব ডা. মোহাম্মদ জিয়াউল হক জিয়া জানান, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে ৩০ মে জেলা ড্যাবের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালন, এতিমখানায় এতিম শিশুদের জন্য এক বেলা উন্নতমানের খাবার পরিবেশন ও বাদ জোহর দিনাজপুর মেডিকেল মেডিকেল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel