শারদীয় দুর্গাপূজার ছুটিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রি-পেইড মিটারে পর্যাপ্ত টাকা রিচার্জ করে রাখার অনুরোধ জানিয়েছে ঢাকা ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি (ডেসকো)।
শনিবার (১৭ অক্টোবর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানায় সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পূজার ছুটিতে বিদ্যুৎ সরবরাহ নির্বিঘ্ন রাখতে গ্রাহকদের আগেভাগেই প্রি-পেইড মিটারে পর্যাপ্ত ব্যালান্স নিশ্চিত করতে হবে।
এ ছাড়া বিদ্যুৎ-সংক্রান্ত যেকোনো প্রয়োজনে ডেসকোর ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।