বিনোদন

রাশিয়ার চলচ্চিত্র উৎসবে নির্বাচিত বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য ছবি ‘নিশি’

রাশিয়ার ভিজিআইকে আন্তর্জাতিক শিক্ষার্থী চলচ্চিত্র উৎসবের ৪৬তম আসরে নির্বাচিত হয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো উৎসবটিতে জায়গা করে নিয়েছে বাংলাদেশের কোনো চলচ্চিত্র।

প্রযোজনা সংস্থা ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া জানিয়েছে, রাশিয়ার গেরাসিমভ ইনস্টিটিউট অব সিনেমাটোগ্রাফি আয়োজিত এই উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ছবিটি। গোলাম রাব্বানী ও জহিরুল ইসলামের যৌথ পরিচালনায় নির্মিত ‘নিশি’ আগামী ১৬ থেকে ২০ নভেম্বর মস্কোয় অনুষ্ঠিতব্য উৎসবে প্রদর্শিত হবে।

ছবিটি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন নির্মাতা গোলাম রাব্বানী। তিনি বলেন, ‘বাংলা সিনেমার ইতিহাসে নিশি একের পর এক রেকর্ড গড়ছে, সত্যিই এটা আনন্দের খবর। এই অর্জন শুধু আমাকে নয়, আমাদের ফিল্ম ইতিহাসকে বিশ্বের দরবারে সমৃদ্ধ করবে।’

গোলাম রাব্বানীর গল্প ও চিত্রনাট্যে নির্মিত ‘নিশি’র কাহিনি একটি চা-শ্রমিকের মেয়েকে ঘিরে। পানির সংকটে তার লেখাপড়া বন্ধ হয়ে যায়। বাড়িতে নলকূপ বসিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে কাঠ ব্যবসায়ী লালচাঁন নাবালিকা নিশিকে বিয়ে করতে চায়। এমন পরিস্থিতির মধ্য দিয়ে চলচ্চিত্রটিতে একটি শিশুর শিক্ষা, অধিকার ও জীবনসংকট তুলে ধরা হয়েছে।

ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চা-শ্রমিকের মেয়ে নিশি এবং চা-শ্রমিক বিশ্বজিৎ, গণেশ ও ভারতী। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ, গ্রিন ফিল্ম স্কুল অ্যালায়েন্স ও ইউনেসকো ঢাকার সহযোগিতায় নির্মিত হয়েছে চলচ্চিত্রটি।

‘নিশি’র নির্মাণে আন্তর্জাতিক সহযোগিতাও রয়েছে। ছবিটির চূড়ান্ত সম্পাদনা, রঙের বিন্যাস ও শব্দ সংযোজনের কাজ হয়েছে পোল্যান্ডের লজ ফিল্ম স্কুলে। চিত্রগ্রহণ করেছেন প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থী নাতালিয়া পুসনিক। সিলেটের একটি চা-বাগান ও আশপাশের এলাকায় ছবিটির শুটিং হয়েছে।

এর আগে আন্তর্জাতিক অঙ্গনেও সাফল্য পেয়েছে ‘নিশি’। মূল প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রথম বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে যুক্তরাষ্ট্রের ৩৫তম এমা অ্যাওয়ার্ড জিতেছে ছবিটি। এ ছাড়া গ্রিন মন্টেনিগ্রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১২তম আসরেও পুরস্কার পেয়েছে এটি।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...