বিশ্ব

রাহুল গান্ধীর গাড়িবহরে অ্যাম্বুলেন্সের ধাক্কা, আহত কয়েকজন

ভারতের উত্তর প্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর গাড়িবহর দুর্ঘটনার কবলে পড়েছে। একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে বহরের পেছনের পাঁচটি গাড়ি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কয়েকজন কংগ্রেস কর্মী ও নিরাপত্তারক্ষী আহত হন। তবে রাহুল গান্ধী অক্ষত রয়েছেন।

সোমবার (২৬ অক্টোবর) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, লখনউ বিমানবন্দর থেকে সুলতানপুরের উদ্দেশে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। লখনউ থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে হালিয়াপুর এলাকায় এবং সুলতানপুরে পৌঁছানোর প্রায় ৩৫ কিলোমিটার আগে দুর্ঘটনাটি ঘটে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক্সপ্রেসওয়ের দ্রুতগতির লেনে চলাচলকারী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে রাহুল গান্ধীর বহরের একটি স্করপিও এসইউভির সংঘর্ষ হয়। এতে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

বিজেপির সাবেক সভাপতি অমিত শাহকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দায়ের করা একটি মানহানি মামলায় হাজির হতে সুলতানপুর যাচ্ছিলেন রাহুল গান্ধী। মামলাটি স্থানীয় বিজেপি নেতা বিজয় মিশ্র ২০১৮ সালে দায়ের করেন। ওই বছর কর্ণাটক বিধানসভা নির্বাচনের প্রচারের সময় রাহুল গান্ধীর করা একটি মন্তব্যকে কেন্দ্র করে মামলাটি হয়।

প্রতিবেদন অনুযায়ী, সোমবার বিশেষ এমপি-এমএলএ আদালতে মামলাটির রায় ঘোষণার কথা ছিল।

সূত্র: এনডিটিভি

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...