সরকার অনুমতি দিলে প্রয়োজনে পুলিশ ক্রসফায়ার করতেও পিছপা হবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, সুখে-শান্তিতে বসবাস করতে হলে পুলিশের প্রয়োজন রয়েছে। স্বাধীনতা আছে বলে যা ইচ্ছা, তা করা যাবে না।
সোমবার (২৬ অক্টোবর) *দ্য বিজনেস স্ট্যান্ডার্ড*-এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে আইজিপিকে এসব কথা বলতে শোনা যায়। রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন।
শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, সে বিষয়ে কথা বলতে গিয়ে আইজিপি বলেন, ‘শেখ হাসিনা কবে দেশে আসবেন, এটা পুলিশের বিষয় নয়। তবে দেশে কেউ কোনো ধরনের অস্থিরতা তৈরি করলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।’
আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে মো. আলী হোসেন ফকির বলেন, কথায় কথায় পুলিশের ওপর দায় চাপানোও ঠিক নয়। সংবিধান অনুযায়ী পুলিশকে দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে।
তিনি আরও বলেন, ‘আমাদের সদস্যরা কেউ অপরাধ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে, তখন আপনারা প্রশ্ন তুলতে পারেন। প্রকৃতপক্ষে সমাজে যেসব ঘটনা ঘটছে, সেগুলো প্রতিকারে আমরা সবাই মিলে কাজ করি।’
এদিকে পাড়া-মহল্লায় মাদকের বিস্তার এবং মাদক কারবারের সঙ্গে আওয়ামী লীগের পাশাপাশি পুলিশের কিছু সদস্যের সম্পৃক্ততার অভিযোগও তুলে ধরেন আইজিপি। তিনি জানান, গত দুই মাসে ২৭ জন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।