জরিমানা ছাড়াই মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সুযোগ শেষ হচ্ছে আগামী ২৯ অক্টোবর। এ সময়ের মধ্যে মূল কর ও ফি পরিশোধ করে গাড়ির ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা হালনাগাদ করা যাবে।
সোমবার (২৬ অক্টোবর) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার জরিমানা ছাড়া মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদের সময়সীমা ২৯ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে মূল কর ও ফি জমা দিয়ে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে বিআরটিএ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জরিমানা ছাড়া কাগজপত্র হালনাগাদের এ সুযোগ শেষবারের মতো দেওয়া হয়েছে। তাই নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।