বিনোদন

ক্যাজুয়াল লুকে পূর্ণিমা, প্রশংসায় ভক্তরা

হাতে কফির কাপ, জানালার পাশে বসে থাকা আর মুখে মিষ্টি হাসি—এমন স্নিগ্ধ মুহূর্তের ছবি প্রকাশ করে ভক্তদের নজর কেড়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেছেন এই অভিনেত্রী। ছবিগুলোতে তাঁকে দেখা গেছে ক্যাজুয়াল ও সাদামাটা সাজে।

হালকা গোলাপি শার্টের সঙ্গে ঢিলেঢালা জিন্স পরেছেন পূর্ণিমা। দুই হাতে বড় একটি কফির মগ ধরে ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিয়েছেন তিনি। গ্লাসঘেরা জানালায় হেলান দিয়ে এবং বাইরে আনমনে তাকিয়েও ছবি তুলেছেন। খোলা চুল ও হালকা মেকআপে তাঁর সাজে ফুটে উঠেছে স্নিগ্ধতা।

ছবিগুলোর ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, ‘হাতে কফি, মনে শান্তি।’

ছবিগুলো প্রকাশের পর থেকেই মন্তব্যের ঘরে ভক্তদের প্রশংসা দেখা যাচ্ছে। অনেকে তাঁর সাদামাটা সাজ ও মিষ্টি হাসির প্রশংসা করেছেন। নতুন ছবিতে প্রিয় অভিনেত্রীর এই শান্ত, স্বাভাবিক উপস্থিতি মুগ্ধ করেছে অনুরাগীদের।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...