রংপুর বিভাগ

মিঠাপুকুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩

রংপুরের মিঠাপুকুরে ঢাকা-রংপুর মহাসড়কে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মাটিভর্তি একটি ট্রাকের পেছনে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন যাত্রী।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ৬টার দিকে উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজের পর বৈরাগীগঞ্জ শাহ আমানত পেট্রল পাম্পের বিপরীত পাশে মাজার মসজিদের সামনে মাটিভর্তি একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। সকাল ৬টার দিকে ঢাকা থেকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীগামী খান এন্টারপ্রাইজের একটি বাস ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় বাসের আহত যাত্রীদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বড়দরগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম উদ্দিন বলেন, ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে। আহত ব্যক্তিদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

তিনি আরও বলেন, দুর্ঘটনার কারণে মহাসড়কে যান চলাচল কিছুটা বিঘ্নিত হলেও আধা ঘণ্টার মধ্যে তা স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...