রংপুর বিভাগ

আটোয়ারীতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, হাত ধোয়ার নিয়ম ও কৌশল প্রদর্শন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। দিবসটির প্রতিপাদ্য ছিল “ হাত ধোয়ার নায়ক হোন ”। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে ব্যানার হাতে নিয়ে স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন স্লোগানসহ একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালির মাধ্যমে জনসাধারণের মধ্যে হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরীর বার্তা দেওয়া হয়। র‌্যালি শেষে উপজেলা স্যানিটেশন টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী তুষার কান্তি রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাস্থ্য সুরক্ষা, ব্যাক্তিগত পরিচ্ছন্নতা এবং রোগ প্রতিরোধে সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে হাত ধোয়ার নিয়ম ও কৌশল প্রদর্শন করা হয়। এ সময় প্রতিপাদ্য বিষয়ের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন উপজেলা স্যানিটেশন টাস্কফোর্স কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়। আমন্ত্রিত অতিথিদের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর প্রমুখ। বক্তারা বলেন, সঠিক নিয়মে হাত ধোয়া ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে খাবার গ্রহণের আগে, শৌচাগার ব্যবহারের পরে এবং শিশুদের পরিচর্যার আগে সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা জরুরী। এ বিষয়ে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক পর্যায়ে ব্যাপক সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়। সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। এ ধরনের কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে। কর্মসূচিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা , রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি পেমার মানুষসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...